কবিতা

শিল্প



তনুজা চক্রবর্তী


দুধ কেন খায় পথশিশু
বাংলা শেখাও খেতে
জীবন্ত লাশ হয়ে ওরা
নেশায় থাকুক মেতে।

ফুটপাথে দুধ ফোটে কেন?
আগুন মিতার ক্ষোভ
ফুৎকারে চাই জনপ্রীতি
প্রচারে থাকার লোভ।

চলছেনা আর কারবার ভাই
ব্যবসায় লালবাতি
ক্ষমতার ভূত বর দিল তাই
শিল্পী থেকে হাতি।

দাঁত দিয়ে আঁকা ছবিগুলো সব
চিত্র যথোপচিত
মমতাময়ী দেখাল যে পথ
সে পথ অলংকৃত।

মানুষের মতো মানবিক সুর
কণ্ঠে ধারণ করে
জেরবার আজ মানুষের মুখ
অসম লড়াই লড়ে।

ছাড়বে না হাল পাল তুলে তরী
প্রতিকূল স্রোতে ভাসে
জ্বেলে দেবে ঠিক মার মুখে আলো
বিনাশে সর্বনাশে।

পরিচিতি: বিশিষ্ট কবি ও গল্পকার। নিবাস: কলকাতা।