কবিতা

রোদ উঠলে তোমার কাছে যাব



সাবেরা তাবাসসুম


আমরা আছি আরামে দাঁড়িয়ে
আমরা আছি বসে
বসে থাকতে থাকতে
আমাদের কোমর ধরে গেছে
বাঁকাচোরা কোমর, আবছা দৃষ্টি
আর লুকানো ছোবল নিয়ে
আবার আরামে দাঁড়াই
কুঁজো পিঠের লাইনটাতে দাঁড়িয়ে
তুমি বললে, তোমার কাছে যাব
তোমার কাছে যেতে যেতে
আমার শার্ট নোংরা হয়ে যাবে
ঘাম চিটচিটে গরম কমলে
তোমার কাছে একবার যাব
বললে, শীতে তোমার কাছে যাব
কনকনে ঠান্ডা আর গন্ধ-মোজা
পরার দিন ফুরালে একবার
নিশ্চয়ই তোমার কাছে যাব
আমরা আছি আরামে দাঁড়িয়ে
আমরা আছি বসে, বললে —
রোদ উঠলে তোমার কাছে যাব।

পরিচিতি: কবি, অনুবাদক এবং নিবন্ধকার। ঢাকা, বাংলাদেশ।