কবিতা

হয়তো কাব্যিকথা



তাপস সরদার


বৃষ্টিতে ধুয়ে গেছে সব মাটি ভিজে
জংলি গন্ধ ভর করে
এখন তুমি পুঁথি খুলে বসে থাকো ছাদের ঘরে

অনেক কথা মনে পড়ে যায়
উপন্যাস থেকে কাহন কাহন কথা উঠে আসে
অনেক কিছু পাশে ফেলে
যখন বাস্তবে মাটি খুঁজে চলে
ভিজে মাটি
নতুন এক স্বাদ নতুন এক ভাবনা জেগে ওঠে
হয়তো কাব্যিকথা
হয়তো জীবন ধরা দেয় অন্যভাবে।

পরিচিতি: অবসরপ্রাপ্ত শিক্ষক, কবি। বদরতলা, কলকাতা-৭০০০৪৪।